আজ পবিত্র শবে মেরাজ, ইয়াছিন আলী খান, পবিত্র শবেমেরাজ আজ। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৮ ফেব্রুয়ারী ২০২৩, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ পবিত্র শবে মেরাজ, ইয়াছিন আলী খান, পবিত্র শবেমেরাজ আজ।

এই রাতেই প্রিয় নবি হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর বিশেষ মেহমান হিসাবে আরশে আজিমে আরোহণ করেন। তখন তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন ও পৃথিবীতে ফিরে আসেন। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন। তাই হিজরি রজব মাসের ২৬ তারিখ রাতের তাৎপর্য মুসলিম জাহানের কাছে অপরিসীম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র লাইলাতুল মেরাজ পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কুরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়সহ নানা ইবাদত-বন্দেগির মাধ্যমে এ রাতে আল্লাহর রহমত কামনা করে থাকেন। অনেকেই আগে-পরে রোজা রাখেন। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত আর ‘মেরাজ’ মানে ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র এ রাতে মহানবি (সা.) মহান আল্লাহতায়ালার রহমতে প্রথমে বোরাক নামের বাহনে করে মক্কার কাবা শরিফ থেকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস মসজিদে যান। সেখানে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। পরে ঊর্ধ্বলোকে গমন করেন বিশ্বনবি। প্রতিটি আসমানে হজরত আদম (আ.) থেকে শুরু করে বিশিষ্ট নবিদের সঙ্গে মহানবি (সা.) সালাম ও কুশলাদি বিনিময় করেন। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এ পর্যন্ত হজরত জিবরাইল (আ.) তার সফরসঙ্গী ছিলেন। এরপর থেকে মহানবি (সা.) একা রফরফ নামক বিশেষ বাহনে চড়ে আল্লাহর দরবারে উপস্থিত হন। আল্লাহতায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরিফের সুরা বনি ইসরাইলের শুরুতেই বলা হয়েছে, ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছেন-যেন আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই।’ পবিত্র ধর্ম ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে। কেননা, এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয়টি বা নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক বা ফরজ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST