
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এর উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে শহরের ডিসি-এসপি সড়ক থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় মিছিল পরবর্তী সময়ে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ প্রমুখ। এসময় বক্তারা ঢাকায় ওসমান হাদি ও চট্রগ্রামে এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসামন হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি বয়জীষ্ঠ নেতা মির্জা আব্বাসকে অপমান করারও চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোন আচরণ করা হলে তা আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করা হয়। তারা এসময় স্বাধীনতাবিরোধী ওই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST