নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসিকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার ঘটনায় আকতার হোসেন নামে এক বিএনপি নেতার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএনপি নেতা আকতার হোসেন মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি আকতার হোসেনের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এর আগে, গতকাল এক স্মরণসভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হককে এই হুমকি দেন তিনি। এটা নিয়ে রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নানান সমালোচনা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার বাবুর দিঘির পাড়ে পৌর বিএনপির এক স্মরণসভা হয়। ছড়িয়ে পড়া এই ভিডিওতে আকতার হোসেন বলেন, ‘থানার ওসির চেম্বার এখন দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে তার মামলা নেবে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে যদি আপনার (ওসি) বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।’ আকতার হোসেন ওসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওসি সাহেব, ফাজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করব। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন—সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১০

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১১

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১২

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৪

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৫

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৬

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৭

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৮

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০

Design & Developed by BD IT HOST