কিংফিশার বারে অভিযানে ২ কোটি টাকার অবৈধ মদ জব্দ আটক -২ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিংফিশার বারে অভিযানে ২ কোটি টাকার অবৈধ মদ জব্দ আটক -২

নিউজ ডেক্সঃ

রাজধানীর উত্তরার কিংফিশার বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ২ কোটি টাকারও বেশি মূল্যের মদসহ দুজনকে আটক করেছে তারা। উত্তরা জমজম টাওয়ার-সংলগ্ন ১৩ নম্বর সেক্টরের ওই বারে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। তবে আটক দুজনের নাম-পরিচয় জানায়নি তারা।

সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যমানের মদসহ দুজনকে আটক করা হয়েছে। এসব বিদেশি মদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যত দিন অবৈধভাবে এ ধরনের ব্যবসা চলমান থাকবে, অভিযানও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ অক্টোবর রাতে ওই বারে অভিযান চালিয়ে কোটি টাকার মদ জব্দ করে ডিবি উত্তরা জোনাল টিম। ওই মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার এবং বারটির সাবেক ম্যানেজার আবু সালেহকে তিন দিনের রিমান্ডেও নিয়েছিল ডিবি পুলিশ। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে আদালত জব্দকৃত মদগুলো বারকে ফেরত দিতে নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১০

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১১

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১২

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৩

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৪

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৫

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৬

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৭

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৮

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৯

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

২০

Design & Developed by BD IT HOST