কুষ্টিয়ায় যুবককে আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় যুবককে আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে মো. রাফি (১৮) নামের এক যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবির মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়

আসামিরা হলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।

পুলিশ জানায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো : রাফি সম্প্রতি ফকির লালন শাহের আখড়াবাড়িসহ কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসেছিলেন। ঘুরাঘুরি একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় রাব্বি তার লোকজন নিয়ে রাফিকে আটক করে।

পরে কুমারখালী কলেজ মোড় এলাকায় একটি ভাড়া দোকানঘরে তাকে চারদিন আটকে রেখে পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে গত শনিবার দুপুরে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় সদকী বাজারের লোকজন বিষয়টি টের পাই এবং রাফি, রাব্বি ও রাজুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় ওইদিন রাত ১২টার পরে রাফি বাদী হয়ে রাব্বিকে প্রধান আসামি করে ৯ জনের নামে বেআইনিভাবে আটক ও চাঁদাবাজি আইনে মামলা করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে রাব্বি ও রাজুকে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদী মো. রাফি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খুলনা থেকে কুমারখালী ঘুরতে এসেছিল রাফি। তাকে স্থানীয় কয়েকজন একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার জনতা আটকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় থানায় ৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST