নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরু চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা গণধোলাইয়ের শিকার, কারাগারে প্রেরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় তাঁতী লীগ নেতা ও ইউপি সদস্য ডাবলু প্রামানিককে (৪৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরদিন বুধবার (৫ আগস্ট) দুপুরে নাশকতার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠালে বিচারক জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ​গ্রেপ্তারকৃত ডাবলু প্রামানিক উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন তাঁতী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া-মুরাগাছা গ্রামে গরু চুরির চেষ্টাকালে হাতেনাতে তাঁকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত এলাকাবাসী তাঁকে গণধোলাই দিয়ে ধুনট থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়। ​মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুরসহ ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই নাশকতা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ডাবলু প্রামানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ​এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, চুরির অভিযোগে আটক ডাবলু প্রামানিককে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

২

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৪

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৫

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৬

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৭

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৮

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১০

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১২

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৩

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৪

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৫

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৬

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৭

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৮

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৯

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

২০

Design & Developed by BD IT HOST