ঘরে ঢুকে যুবকের মাথায় দুর্বৃত্তদের গুলি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ অক্টোবর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে যুবকের মাথায় দুর্বৃত্তদের গুলি

নিজস্ব প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় বাড়ির ভেতরে ঢুকে সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর আগেও দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল।

আহত সোহেল মোড়লগঞ্জ উপজেলার মিশন বাড়িয়া গ্রামের স্বপন শিকদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলামের ভাড়াটিয়া সোহেল দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় ৩টি মোটরসাইকেলে আসা ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে মাথায় গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহাজাহান আহমেদ জানান, সোহেল আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে গুলি করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সন্ত্রাসীদের ধরতে আমরা তৎপর রয়েছি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১২

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৩

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৪

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৫

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৬

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৭

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৯

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২০

Design & Developed by BD IT HOST