ঘাটাইলে মাইক্রোবাস চাপায় প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষার্থী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ নভেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে মাইক্রোবাস চাপায় প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষার্থী

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) সজল খান।

পুলিশ ও স্থানীয়ারা জানান, নিহত তুহিন উপজেলার মাকড়াই কুমারপাড়া গ্রামের ভ্যানচালক শামীম মিয়ার ছেলে।

শিশুটি বাড়ির পাশেই অবস্থিত মাকড়াই মদিনাতুল উলুম মাদরাসার প্লে শ্রেণির ছাত্র ছিল। আজ বুধবার দুপুরে তুহিন তার মায়ের হাত ধরে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এলে শিশু তুহিন হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড় দেয়। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST