ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে বিরোধ:বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ জুলাই ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে বিরোধ:বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

‎জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ

‎সকাল বেলার ভাত খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনা থেকে রক্তাক্ত সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি’হ’ত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে।

‎নিহত যুবকের নাম জামাল হোসেন (২১)। তিনি ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

‎স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সকালে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে তর্কে জড়ান জামাল। এক পর্যায়ে উজ্জলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভৈরব বাজারের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, “অত্যন্ত তুচ্ছ একটি বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ হয়। এরপর বড় ভাই উজ্জল তার ব্যবসায়িক কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে জামালকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয় এবং পরে মারা যায়।”

‎ওসি আরও জানান, উজ্জল পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার কাছে সব সময় ধারালো ছুরি থাকতো। সেই ছুরি দিয়েই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই উজ্জল পলাতক রয়েছে। বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যার কারণ ও বিস্তারিত জানার চেষ্টা করছে এবং ঘাতককে আটকের জন্য অভিযান শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST