‘টাকা না পেলে মরতে হবে’—সংবাদ সম্মেলনে ব্যবসায়ী তুহিন - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘টাকা না পেলে মরতে হবে’—সংবাদ সম্মেলনে ব্যবসায়ী তুহিন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (0, 0);aec_lux: 225.74069;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;

পাওনা টাকা পরিশোধ না করায় ব্যবসায়ী পার্টনারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওবায়দুল হক তুহিন নামের এক ব্যবসায়ী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।

সংবাদ সম্মেলনে তুহিন বলেন, “আমার পাওনা টাকা না দিলে নিশ্চিতভাবে আমার মৃত্যুর বাইরে আর কোনো পথ নেই। প্রতিটি মুহূর্তে পাওনাদাররা আমাকে হুমকি দিয়ে আসছেন। এমনকি চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করেছেন।”

তিনি জানান, উপজেলার মাড়িয়া গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে তিনি যৌথভাবে পুকুর খনন ও মাছ চাষের ব্যবসা শুরু করেন। পরে ব্যাংক ঋণের কথা বলে আমিনুল ইসলামের নামে সব পুকুর নামান্তর (ডিড) করে দেন তুহিন। কিন্তু কিছুদিন পর আমিনুল একে একে সব পুকুরের মাছ তুলে বিক্রি করতে থাকেন। এ নিয়ে দুই পার্টনারের মধ্যে বিরোধ দেখা দেয়।

বিষয়টি ২০২১ সালের ২৫ জানুয়ারি সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর কাছে তুলে ধরলে তিনি মীমাংসার উদ্যোগ নেন এবং সেন্টু, হাতেম আলী ও মকলেস আলীকে নিয়ে একটি বোর্ড গঠন করেন। উভয় পক্ষের উপস্থিতিতে হিসাব-নিকাশ শেষে বোর্ডের ওপর সমাধানের দায়িত্ব অর্পণ করা হয়। সেই অনুযায়ী, আমিনুল ইসলামের কাছে তুহিনের পাওনা দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ টাকা। এ বিষয়ে স্ট্যাম্পে স্বাক্ষরিত আপোষনামাও করা হয়।

তুহিন অভিযোগ করেন, চার বছর পার হলেও এখনো তিনি টাকা পাননি। বরং পাওনা চাইতে গেলে আমিনুল ইসলাম উল্টো হুমকি দেন এবং চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় তুহিন চার দিন কারাভোগও করেছেন। তিনি দাবি করেন, আমিনুল ইসলামের জামাই সরকারি উচ্চপদে চাকরি করেন। তার প্রভাব খাটিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

তুহিন সংবাদ সম্মেলনে বলেন, “প্রশাসনের সহযোগিতা না পেলে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো, নয়তো দেশ ছেড়ে পালাতে হবে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় অধ্যাপক কামাল ও ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১০

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১১

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১২

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রতিবাদলিপি

১৫

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৭

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৮

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

১৯

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST