
মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মধুপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত ও স্ত্রী আহত হয়েছেন।
বুধবার (১অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের কাইতকাই রুপালী ফিলিং স্টেশনের সামনে।
মধুপুর ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জানান, দুপুর ১২ সময় ৯৯৯ নাম্বার এর মাধ্যমে সংবাদ পাই, রুপালী ফিলিং স্টেশনেী সামনে জামালপুর রোড, মধুপুর নামক স্থানে একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো- উ- ১১-০০০৭) মধুপুর থেকে জামালপুর যাওয়ার সময় পিছন থেকে একটি মোটর সাইকেল কে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক কাভার্ড ভ্যান এর পিছনের চাকার মধ্যে আটকা পড়ে আছে। সংবাদ পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নিহত অবস্থায় এক জনকে উদ্ধার করে বডি ব্যাগে করে মধুপুর থানার উপ-পরিদর্শক জিয়াউল হকের নিকট হস্তান্তর করেছেন বলে জানান। নিহত ব্যাক্তি জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার আপন মিয়া (২২) এবং আহত হয়েছেন তার স্ত্রী মোছাঃ ফারজানা আক্তার।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST