ড্রাইভারের কোটি টাকার বাড়ি, চড়েন ল্যান্ড ক্রুজারে - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৫ অক্টোবর ২০২৪, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্রাইভারের কোটি টাকার বাড়ি, চড়েন ল্যান্ড ক্রুজারে

নিউজ ডেক্সঃ
সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ীর ড্রাইভার ছিলেন আতিকুর রহমান। সরকারি গাড়িচালক হলেও নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইরে রয়েছে তার দুই কোটি টাকার বিলাসবহুল বাড়ি। ঢাকায়ও একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। চড়েন আড়াই কোটি টাকার ল্যান্ড ক্রুজার গাড়িতে। গাড়িচালক হলেও আতিক অল্প সময়ে কিভাবে এতো টাকার মালিক হলেন, তা নিয়ে গ্রামবাসীর মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয়রা জানান, একসময় পরিবারের সঙ্গে চারচালা ঘরে থাকতেন আতিক। সপ্তম শ্রেণিতে পড়াকালীন ড্রাইভিং পেশায় সম্পৃক্ত হন। প্রথমে নিজ এলাকায় বেবিট্যাক্সি চালাতেন। পরে ঢাকায় এসে সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়িচালক হিসেবে যোগ দেন। কাজের ফাঁকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর প্রাইভেটকার চালাতেন। সেই সূত্রে বিভিন্ন কৌশলে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অর্থ কামিয়ে হয়ে উঠেন বিত্তশালী। গড়েছেন বাড়ি-গাড়ি, ঢাকায় জেন্টস্ পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসা। এছাড়াও রয়েছে জমি।

অভিযোগ রয়েছে, করোনাকালে ঢাকায় ইটভর্তি ট্রাক প্রবেশে বিধি- নিষেধ থাকলেও মন্ত্রী ও তার স্ত্রীর প্রভাব দেখিয়ে কাজ করতেন আতিক। সেক্ষেত্রে গাড়িপ্রতি নিতেন ৫ হাজার টাকা। এর ফলে ইট-ভাটার মালিকরাও তার শরণাপন্ন হতেন। আবার নিজেও সেতুমন্ত্রীর প্রভাব খাটিয়ে ঢাকায় ইট সাপ্লাই করতেন।

আতিকের প্রতিবেশী থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম খান রতন বলেন, আতিক ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে বাড়ি আসতেন। সামান্য একজন ড্রাইভারের এমন ঘটনা দেখে আমরা বলতাম এটা কি করে সম্ভব। আওয়ামী লীগ নেতারাও তার বাড়িতে দাওয়াত খেত। প্রভাব খাটিয়ে আত্মীয়-স্বজনকে রোডস অ্যান্ড হাইওয়েতে চাকরি দিয়েছেন। আমার ধারনা দুই থেকে তিনশ কোটি টাকার মালিক তিনি। তবে তদন্ত করলে আরও জানা যাবে।

এ বিষয়ে কথা বলতে আতিকের সেই বিলাসবহুল বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার মা ছাহেলা খাতুন বলেন, আমার ছেলে সরকারি গাড়ি চালায়। ঢাকায় দুটি দোকান আছে, পার্টনারে ব্যবসা করে। ছেলেটা এখন চাপের মধ্যে আছে। বিভিন্ন লোকজন বাড়িতে এসে তাগাদা করেন।

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম বলেন, আতিকের একটি চারচালা ঘর ছিল। ঐ ঘরে তারা বসবাস করতো। শুনেছি সে ইটের ব্যবসা করে এ বাড়ি করেছে। কিন্তু এতো কিছুর মালিক কিভাবে হলো তা বলতে পারছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST