থানায় প্রবেশ করে পুলিশকে হুমকি, জামায়াত নেতা আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ অগাস্ট ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

থানায় প্রবেশ করে পুলিশকে হুমকি, জামায়াত নেতা আটক

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর থানায় অনধিকার প্রবেশ, কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের কেশবপুর উপজেলা সভাপতি ও আইনজীবী অজিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে যশোর শহর থেকে তাকে আটক করা হয়।কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজিয়ার রহমান জামায়াত-শিবির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ছিলেন।

থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে গত রোববার অজিয়ারের বিরুদ্ধে মামলাটি করেন। এরপর বুধবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এসআই মকলেসুর জানান, অজিয়ারের চাচাতো ভাই শহিদুল ইসলামের নামে একটি মামলা দায়ের করা হয়, যা নিয়ে তিনি ক্ষুব্ধ হন। এ কারণে তিনি থানায় প্রবেশ করে অকথ্য ভাষায় হুমকি ও পুলিশি কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, অজিয়ার রহমান থানায় উপস্থিত এক পুলিশ কর্মকর্তাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অপমান করছেন। ভিডিওতে তিনি পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আওয়ামী লীগের লোকের মতো আচরণ করছেন।’ জবাবে কর্মকর্তা বলেন, ‘আমি কেন রাজনীতি করবো’

এ বিষয়ে জামায়াত নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও পৌর জামায়াতের আমির জাকির হোসেন বলেছেন, থানায় গিয়ে হুমকি দেওয়া ঠিক হয়নি, এটি তার (অজিয়ার রহমানের) ভুল সিদ্ধান্ত ছিল।

পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, অজিয়ার রহমানকে আদালতে সোর্পদ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১১

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১২

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৩

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৪

সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, দুই মহিলা দালাল আটক

১৫

১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ

১৬

হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে

১৭

মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানালেন – প্রধানমন্ত্রী

১৮

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম

১৯

৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার

২০

Design & Developed by BD IT HOST