নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন। মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ঢাকা গভীরভাবে দুঃখ করছে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে এই ঘটনার সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভারতের সরকারকে পূর্বেই উদ্বেগ জানানো সত্ত্বেও জনসম্মুখে এ অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এই দিনে শেখ হাসিনার ভারতীয় মাটিতে এমন আলাপচারিতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক অবমাননা এবং জুলাই বিপ্লবের শহিদদের প্রতি এক গুরুতর অপমান। পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত সত্য অস্বীকার করে জুলাই–আগস্ট ২০২৪-এ ফ্যাসিবাদী শাসনের হাতে নিরীহ নাগরিক, এমনকি শিশুদের নৃশংস হত্যাকাণ্ডকে অস্বীকার করা পলাতক দণ্ডিত গণহত্যাকারী হাসিনা ও তার অপরাধী চক্রের ইতিহাসের গতিপথ উল্টে দেয়ার এক ব্যর্থ প্রচেষ্টা। বাংলাদেশের জনগণ অতীতে যেমন এ ধরনের জঘন্য প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে, এখনো তেমনই করছে। মন্ত্রণালয় বলছে, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের জনগণ দৃঢ়ভাবে সংকল্প করেছে যে, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার দিনে ফিরে যাবে না। বিবৃতিতে মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বাংলাদেশ কখনোই কোনো ‘ক্লায়েন্ট স্টেটে (অনুগত রাষ্ট্র)’ পরিণত হবে না। দণ্ডিত গণহত্যাকারী হাসিনা ও তার ‘মাফিয়া চক্রের’ বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নেই। দুই দেশের সম্পর্কের কথাও এ বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে গঠনমূলক, পারস্পরিকভাবে লাভজনক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আরও বলা হয়, দুঃখজনকভাবে ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডিত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধের কোনো উত্তর ভারত সরকার এখনো দেয়নি। সবশেষে মন্ত্রণালয় জানায়, তাকে (শেখ হাসিনা) যেকোনো অজুহাতে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সুযোগ দেয়া বাংলাদেশের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে এবং বাংলাদেশ–ভারত সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ বিকাশের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে বলে মনে করছে বাংলাদেশ সরকার।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১০

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১১

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১২

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৩

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৪

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

১৫

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

১৬

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

১৭

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

১৮

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

১৯

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

২০

Design & Developed by BD IT HOST