News Editor
১০ অক্টোবর ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেপ্তার

রাজু আহমেদ, রাজশাহী ব্যুরো: রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের শালঘরিয়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের মন্ডল উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ভবানীপাড়া গ্রামের মৃত গনেষ মন্ডলের ছেলে। তিনি ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালেও ফের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে , ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতার অভিযোগে আব্দুল কাদের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১০

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১১

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১২

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৩

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৪

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৫

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৬

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৭

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৮

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৯

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

২০

Design & Developed by BD IT HOST