নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক - ৭ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ জুন ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিহা মাহি (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাতজনকে আটক করেছে পুলিশ। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে সোমবার (২২ জুন) দিনভর কয়েক দফায় কথিত প্রেমিক রাজিব (ছদ্মনাম) ও তার স্বজনদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

নিহত মারিহা মাহি সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির ছাত্র রাজিব ও অষ্টম শ্রেণির ছাত্রী মাহির আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধারণ হলে ১৩ জুন বিষয়টি শিক্ষকদের মধ্যে জানাজানি হয় এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরে ১৫ জুন বিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে স্ট্যাম্পে মুচলেকা নেয় এবং উভয় শিক্ষার্থীকে বাধ্যতামূলক স্থানান্তর সনদ (টিসি) প্রদান করে। ওই দিন মাহি বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। পরিবারের দাবি, সেদিনের পর থেকেই সে নিখোঁজ হয় এবং আর বাড়ি ফেরেনি।

পরদিন মাহির পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করলেও সন্তোষজনক কোনো সুরাহা না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে। এরপর থেকে পুলিশ তার সন্ধানে অভিযান চালিয়ে আসছিল।

এরই মধ্যে রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দননগর এলাকার একটি কাঠবাগান ও কবরস্থানের পাশের নির্জন ঝোপঝাড়ে স্কুল ড্রেস ও ব্যাগসহ একটি খণ্ডিত, অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সিঙ্গাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত ছাত্রীর মা কামরুন্নাহার ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কানাইনগর গ্রামের রাজিব (ছদ্মনাম), তার বোন আয়েশা আক্তার (২১), রুমা আক্তার (৩৫), সাহরাইল গ্রামের মৃত ছালাম খানের ছেলে মাসুদ হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫), সাহরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৬০) এবং আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লা (৩৫)।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, “নিহত স্কুলছাত্রীর মরদেহের একটি অংশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এবং বাকি অংশ নিচে পড়ে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও বলেন, “ঘটনার বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে। প্রধান শিক্ষকসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা না পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।।

# অভিযোগ/বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১১

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১২

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৩

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৪

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৫

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৬

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৭

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৮

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

১৯

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST