নড়াইলে খাটের নিচে বস্তায় মিলল ৩৮ কেজি গাঁজা, নারী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ মে ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে খাটের নিচে বস্তায় মিলল ৩৮ কেজি গাঁজা, নারী আটক

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলায় খাটের নিচে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।আটক রুচিয়া বেগম একই এলাকার মৃত তরিকুল সরদারের স্ত্রী।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রুচিয়া বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি বস্তা থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুচিয়া বেগম জানান, এ ঘটনায় তার সহযোগী হিসেবে একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) জড়িত রয়েছে। অভিযানের সময় তিনি পালিয়ে যান।

এ বিষয়ে উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক নারী ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST