পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ জুন ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম,নওগাঁ জেলাঃ

পুষ্টি উদ্যোক্তাদের দক্ষ ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়ে নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে এসএমসি পণ্য ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

রবিবার (২৯ জুন ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) টিমের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন এলাকার পুষ্টি উদ্যোক্তারা। প্রশিক্ষণে এসএমসি পণ্যের সঠিক সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থাপনা, বিক্রয় কৌশল, গ্রাহকসেবা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল শিখবেন। এতে পুষ্টিকর পণ্য সহজে মানুষের কাছে পৌঁছাবে এবং উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, দক্ষ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নিরাপদ ও পুষ্টিকর পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১২

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৩

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৪

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৫

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৬

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৭

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৯

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২০

Design & Developed by BD IT HOST