পোরশায় ট্রাক ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ, আহত ২ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় ট্রাক ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ, আহত ২

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলার বেজোড়া মোড়ে ট্রাক ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সারাইগাছি মোড় থেকে ছেড়ে আসা মাহিন্দ্রটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।

আহতদের মধ্যে মাহিন্দ্র চালক মো. আনোয়ার (সারাইগাছি কাতিপুর মোড়) এবং একই গ্রামের যাত্রী মো. শামসুদ্দিন রয়েছেন। শামসুদ্দিন তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রহনপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এলাকাবাসীর অভিযোগ, অদক্ষ চালকদের কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা জানান, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST