নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ৭৪ রানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ’কে

স্পোর্টস ডেস্কঃ প্রিয় সংস্করণ ওয়ানডেতে জয় পাওয়া ভুলেই গেছিল বাংলাদেশ। কেননা সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল। আজও হারই চোখ রাঙাচ্ছিল। টানা ৪ হারের পর আজ জয়ের মুখ দেখেছেন মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানরা। ৭৪ রানের জয়ের আগে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল। আধুনিক ক্রিকেটে যা খুবই সহজ লক্ষ্য। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। এমন কঠিন মূহূর্ত থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন বাংলাদেশের। মিরপুরের কালো উইকেটের সহায়তা নিয়ে অবিশ্বাস্য কিছুই করলেন রিশাদ হোসেন। লেগস্পিনের মায়াজাল তৈরি করলেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তাতে একে একে প্রথম ৫ উইকেট শিকার করলেন তিনি। ১ উইকেটে ৭৯ রান করা দলটাই একটা সময় ৯২ রানে ৫ উইকেটে হারিয়ে বসে। তাতে জয় নয় হারের শঙ্কায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষে সেটিই হয়েছে। রিশাদের সঙ্গে পরে উইকেট উদযাপনে মাতেন ‍মুস্তাফিজ-মিরাজরা। পরে ১৩৩ রান তুলতেই ক্যারিবিয়ানদের ইনিংস গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট নিয়ে ইনিংসও মুড়িয়ে দেন রিশাদই। তাতে ৩৫ রান খরচ করে ৬ উইকেট নেন তিনি। এই প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন রিশাদ। এমন কীর্তি গড়ার পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি। বাংলাদেশের ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কীর্তি। আগের রেকর্ডটি ছিল রাজিন সালেহর। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন অফস্পিনার। এছাড়া বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রিশাদ। সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর। এর আগে টস হেরে ব্যাটিং নেমে প্রথম ওয়ানডেতে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ফিফটি করেছেন তাওহিদ হৃদয়। তার ৫১ রানের বিপরীতে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অবদান রাখেন ২০০ স্ট্রাইক রেটে ২৬ রান করা রিশাদও। সূত্র: কালের কণ্ঠ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১২

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৩

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৪

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৫

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৬

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৭

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৮

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৯

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

২০

Design & Developed by BD IT HOST