নিউজ এডিটর
২৯ নভেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে বিএসপিএসটি এর ৪র্থ জাতীয় সম্মেলনের উদ্বোধন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে দুপুর ১২.০০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এবছর সম্মেলনের প্রতিপাদ্য ছিলো ‘জলবায়ু সহনশীলতা ও টেকসই কৃষির জন্য উদ্ভিদ বিজ্ঞান’ যা বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে টেকসই সমাধানের দিকে সংশ্লিষ্টদের সম্মিলিত অঙ্গীকারকে প্রতিফলিত করে। বিএসপিএসটি এর সভাপতি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর ড. সাদিয়া আরেফিন জুথী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং বিএসপিএসটি এর মহাসচিব ড. মো: আব্দুল বাসেত মিয়া। মূল নিবন্ধ উপস্থাপন করেন বাকৃবির প্রফেসর এবং সংগঠনের সাবেক সভাপতি ড. মো: সোলায়মান আলী ফকির। উক্ত অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য ৪ জনকে স্মারক সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর ড. মো: হাবিবুর রহমান প্রামাণিক। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “আমাদের বেঁচে থাকার মূল ভিত্তি হলো উদ্ভিদ। শ্বাস-প্রশ্বাস গ্রহণের জন্য বিশুদ্ধ অক্সিজেন থেকে শুরু করে ছায়া, কাঠসহ জীবনের প্রয়োজনীয় অগণিত উপকরণ আমরা উদ্ভিদ থেকেই পাই। অথচ এই মূল্যবান দিকগুলো আমাদের দেশে সবচেয়ে কম আলোচিত হয়, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন,এই মহাগুরুত্বপূর্ণ বিষয়ে অধিকতর উপলব্ধি তৈরির পাশাপাশি গবেষণা ও প্রয়োগভিত্তিক কাজ করা এখন সময়ের দাবি। আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘প্ল্যান্ট সেক্টর’ নিয়ে একটি অনুকূল ও সময়োপযোগী নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি ,তবে এই নীতিমালা যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে—বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলেও তিনি বলেন । তিনি আরও বলেন, বিদেশে বোটানিক্যাল গার্ডেনগুলোতে সরকারিভাবে বিপুল পরিমাণ সম্পদ বিনিয়োগ করা হয়। সেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। শেষে তিনি এই সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, উক্ত কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, বাকৃবির শিক্ষা বিষয়ক ও প্রশাসনিক ঊর্ধ্বতন অধিকর্তাবৃন্দ,পিএইচডি ও এম.এস পর্যায়ের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST