নিউজ এডিটর
৬ সেপ্টেম্বর ২০২৫, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসচাপায় ডিবির ওসি নিহত, স্ত্রী গুরুতর আহত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বাসচাপায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জয়দেবপুর-ঢাকা সড়কের গাজীপুর জেলা পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরের মতিহার থানার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়ি রেখে সড়ক পার হয়ে পুলিশ লাইনসের বিপরীতে একটি দোকানে যান মোস্তাফিজ। কাজ সেরে ফেরার পথে চান্দনায় ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বাস ও বাসের চালককে আটক করা হয়। আটক চালকের নাম সুমন মিয়া। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উড়ন গ্রামের কফিল উদ্দিনের ছেলে। নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, ‘ওসি মোস্তাফিজ ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন বলে জেনেছি।’ গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, বাসটি ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১০

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১১

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১২

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৩

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৫

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৬

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৭

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৮

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৯

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

২০

Design & Developed by BD IT HOST