নিউজ এডিটর
২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি-পরিবেশ) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে পৌর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন খাল দখল, পুকুর দখল ও ভরাটকরণ, ড্রেনে ময়লা ফেলাসহ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে পৌরসভা পৌর নাগরিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুমোদনবিহীন ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্সা ব্যাপক হারে বেড়ে যাওয়াতে যানজট লেগেই থাকে। এই সকল সমস্যা থেকে উত্তরণে তিনি পৌর নাগরিকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান একই সাথে পৌর প্রশাসন ইতোমধ্যে এই সকল সমস্যা সমাধানের উদ্যোগ প্রক্রিয়াধীন। পৌর প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্সা নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নাম্বার প্লেট প্রদান করা হবে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে আরো কার্যকরি ও টেকসই করার জন্য ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ৪নং ওয়ার্ডে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তারা বাসা-বাড়ির বর্জ্যসহ অন্যান্য উৎস থেকে বর্জ্য সংগ্রহ করে দ্বিতীয় একটি পয়েন্টে জমা করবে তাদের নিজস্ব জনবল ও যানবাহন দিয়ে এবং পৌরসভা দ্বিতীয় পয়েন্ট থেকে বর্জ্যগুলো সংগ্রহ করে ডাম্পিং ফিল্ডে স্থানান্তর করবে। সনাকের সাথে গত সভার সিদ্ধান্ত মোতাবেক পাইকপাড়া বান্নিঘাটে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলানোর জন্য বড় ২টি বিন প্রদান করা হয়েছে। ময়লা ফেলানোর বিন ভরে গেলে তাৎক্ষণিক পৌরসভার সাথে যোগাযোগ করলে পৌরসভা বর্জ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে সংশ্লিষ্ট এলাকাবাসির প্রতিনিধিদের তিনি অবহিত করেন। ইতোমধ্যে ২২টি ড্রেনের কাজ সংস্কার ও নির্মাণের জন্য প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলে সভাকে অবহিত করেন। এসিজি পরিবেশ এর পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলোর আলোকে তিনি সরজমিনে পরিদর্শন করে মধপাড়া শান্তিবাগে খাল দখলমুক্তকরণ, জলাবদ্ধতা নিরসন ও ড্রেনের উপর স্লাবসহ যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। একইভাবে গিরিধারি মন্দির সংলগ্ন পুকুর কচুরিপানামুক্তকরণসহ পুকুরে বাথরুমের সংযোগ, ভাসমান টয়লেট, মন্দিরে প্রবেশের রাস্তাসহ ঐ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সনাক সদস্য মো. আরজু মিয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন যে, সনাক জনসচেতনতার পাশাপাশি জনদূর্ভোগ লাগবে পৌর কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতার কাজটি করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যে কিছু দৃশ্যমান কাজ করেছে যা পৌরবাসিকে আন্দোলিত করেছে। সনাক সভার মাধ্যমে উঠে আসা বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে লাইট স্থাপন, বিন সরবরাহসহ মধ্যপাড়া শান্তিবাগ ও গিরিধারি মন্দির এলাকা পরিদর্শনে আগ্রহ প্রকাশ করায় সনাক ও টিআইবি’র পক্ষ থেকে তিনি পৌর প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান। সনাক সদস্য মো. মোক্তার হোসেন বলেন, শব্দ দুষণরোধে পৌরসভাকে প্রয়োজন উদ্যোগ নিতে হবে। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন ইতোমধ্যে পৌর প্রশাসন পৌরসভার অধিন বিভিন্ন পুকুর ও খাল পরিস্কারকরণসহ ড্রেনের কাজ করে চলেছেন। এটিকে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পরিবেশ বিষয়ক এসিজির সমন্বয়ক অলি আহাদ রতন বলেন পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজি-পরিবেশ পৌরসভার নাগরিকদের সাথে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতার পাশাপাশি পৌর নাগরিকদের নানা সমস্যা তুলে নিয়ে আসে। আজকের সভায় উত্থাপিত এই সকল সমস্যা সমাধান করা হলে মধ্যপাড়া শান্তিবাগ ও গিরিধারি মন্দির এলাকার রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকবে, জলাবদ্ধতা নিরসন হবে। পরিবেশ বিষয়ক এসিজি’র সহসমন্বয়ক নুসরাত জাহান বুশরা বলেন নারীদের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণ করা প্রয়োজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্নিঘাট, মধ্যপাড়া শান্তিবাগ ও গিরিধারি মন্দির এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনজারভেন্সি সেকশনের সমাজ উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সংরক্ষণ পরিদর্শক মো. গোলাম মোস্তফাসহ সাধারণ পৌর নাগরিকগণ। বক্তাগণ সাবেরা সোবহান স্কুল থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌরসভার আওতাধিন রাস্তাসহ শান্তিবাগ রাস্তার বেহাল দশা থেকে পৌর নাগরিকদের মুক্তি দিতে অতিদ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পৌর প্রশাসনের প্রতি জোরালো অনুরোধ রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST