নিউজ এডিটর
৭ নভেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

লালমোহন ( ভোলা)  প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলায় কোনো ধরনের টেন্ডার বা প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের চার শতাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে দিন-রাত এসব গাছ কেটে স্থানীয় এক নেতার করাতকল, মাঠ ও বাগানে মজুদ করার অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ ও প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জসিম উদ্দিন রাজনৈতিক ভাবে প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না এলাকাবাসী। তবে প্রশাসনের এমন নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় সচেতন মহল।

​বুধবার দুপুরে লালমোহন উপজেলার কর্তারহাট বাজার থেকে রায়চাঁদ সড়ক ধরে সামনে এগোতেই চোখে পড়ে গাছ কাটার মহোৎসব। রাস্তার দুই পাশে পড়ে রয়েছে অসংখ্য গাছের গুঁড়ি। সদ্য কেটে নেওয়া শত শত গাছের গোড়া এখনো দৃশ্যমান। কর্তারহাট থেকে পূর্ব দিকে রায়চাঁদ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে গাছ কাটার অসংখ্য চিহ্ন দেখা গেছে।

​স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম জানান, গত কয়েক দিন ধরে দিন-রাত ২৪ ঘণ্টা ধরে এসব গাছ কেটে নেওয়া হয়েছে। বড় বড় এক্সকাভেটর (ভেকু) দিয়ে পুরো গাছ শিকড়সহ তুলে ফেলা হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা এলাকার সবাই জানলেও ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।

​কর্তারহাট বাজারের পূর্ব পাশের একটি করাতকলে গিয়ে দেখা যায়, সেখানে সদ্য কাটা গাছের বড় বড় স্তূপ। এর মধ্যে মেহগনি, রেইনট্রি ও চাম্বুল গাছের সংখ্যাই বেশি। স্থানীয়রা জানান, রমাগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনের ওই করাতকল ছাড়াও পাশের মাঠ এবং বাগানের ভেতরেও বিপুলসংখ্যক গাছের গুঁড়ি স্তূপ করে রাখা হয়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, কোনো ধরনের সরকারি অনুমোদন বা টেন্ডার ছাড়াই রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন এসব গাছ কেটেছেন।

​এর আগে অক্টোবর মাসের শুরুর দিকে রাস্তা সংস্কারের কথা বলে ১০-১৫টি গাছ কাটা হয়। পরবর্তীতে গত সপ্তাহ থেকে এক্সকাভেটর মেশিন দিয়ে দিন-রাত প্রায় চার শতাধিক গাছ কেটে রায়চাঁদ বাজারে মজুদ করা হয়।

​এদিকে, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন—এমন খবর পেয়ে করাতকলের মালিক তালা মেরে আত্মগোপনে চলে যান। এ সময় করাতকলের মালিকের ছেলে মো. মনিরের সঙ্গে কথা হলে তিনি করাতকলের মালিকানার বিষয়টি অস্বীকার করেন এবং গাছ কাটার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। তবে উপস্থিত এলাকাবাসীর দাবি, যুবদল নেতা জসিম উদ্দিনের কাছ থেকে মনির ওই গাছগুলো কিনে নিয়েছেন।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

২

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৩

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৪

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৫

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৬

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৭

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৮

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৯

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১০

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১১

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১২

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৩

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৪

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৫

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৬

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৭

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৮

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

২০

Design & Developed by BD IT HOST