নিউজ এডিটর
৯ অক্টোবর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভরিতে প্রায় ৭ হাজার বেড়েছে স্বর্ণের দাম, নতুন রেকর্ড

অভিযোগ বার্তা ডেস্কঃ দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম আবারও ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী— • ২২ ক্যারেট: ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা • ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা • ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা • সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে। সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১১

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৩

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৬

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৭

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৮

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৯

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST