নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে চুক্তির দেড় বছর পর বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন কোচ নির্মাণ শুরু 

নিজস্ব প্রতিনিধিঃ সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুক্তির দেড় বছর পর বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন এলএইচবি বগি তৈরি শুরু করলো ভারতে। এবিষয়ে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম দ্যা ট্রিউবটন-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের কাপুরথালা রেল কোচ কারখানায় বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন এলএইচবি কোচ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এসময় প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ), কাপুরথালায় ২০০ রেল কোচ রপ্তানি আদেশের অংশ হিসেবে চলতি বছর ২০টি কোচ উৎপাদন করবে। এই চালানে থাকছে ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এবং ১২টি নন-এসি কোচ। কোচগুলো বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও যাত্রীসেবার চাহিদা অনুযায়ী বিশেষভাবে নকশা করা হচ্ছে। প্রথম কোচের শেল উৎপাদনের কাজটি গত শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেল অ্যাসেম্বলি শপের জ্যেষ্ঠতম কর্মচারী মনোহর লাল। এ সময় কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কর্মীদের মধ্যে গর্ব ও উৎসাহের প্রতিফলন ঘটায়। উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের জন্য কোচ সরবরাহে আরসিএলের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০১৬–১৭ অর্থবছরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের চাহিদা অনুযায়ী ১২০টি এলএইচবি কোচ তৈরি ও সরবরাহ করেছিল। নতুন করে কোচ উৎপাদন শুরু হওয়ায় দীর্ঘদিনের কোচ সংকট কাটবে এবং নতুন রেলপথে ট্রেন চালুর পথ সুগম হবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছিলেন,প্রথম ধাপে ২০টি বগি আসবে, এরপর ধাপে ধাপে বাকি বগিগুলো সরবরাহ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST