ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৫ জুন ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

জামাল খান জেলা প্রতিনিধি:

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে

সোমবার(৫ জুন) বর্নাঢ্য আয়োজনের প্রথমে সকাল প্রায় সারে ৯ টায় অনুষ্ঠিত হয় বর্নাঢ্য একটি রেলী। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক প্রাঙ্গণে এসে শেষ হয়।

ভোলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রতিনিধিদের অংশগ্রহণে রেলী শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রথমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। পরিবেশ অধিদপ্তরের ল্যাব এ্যাটেন্ডেন্ট সুধাবিন্দু পান্ডে কতৃক পবিত্র গীতা পাঠ ও ইমাম মোঃ নুরুজ্জামান কর্তৃক পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, “জাতিসংঘ ৪ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করার পর ১৯৭৪ সাল থেকে সারা বিশ্বে এক যোগে দিবসটি পালন করা হয়।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন বর্ষা মৌসুমে ৫০ হাজার তালগাছের চারা রোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, পানি ও বাতাস যদি দুষিত হয়ে পরে তাহলে মানুষের বাঁচা কষ্ট সাধ্য হয়ে পরবে। তাই সকলকে বেশি করে গাছ লাগাতে হবে”। তিনি এসময় উপস্থিত সকলকে ভোলায় বেশি করে গাছ লাগানোর জন্য সপথ করান। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন টুলু, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আছাদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান ও পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশনের ম্যানেজার সম্ভুনাথ কর। ভোলার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ৯ জন শিক্ষার্থীর হাতে পুরুস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।

বর্নাঢ্য এই আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে তামিম আল ইয়ামিন, এনডিসি মোঃ আবু সাঈদ, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, জেলা প্রবাসী কল্যান কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন ও ভোলা ফায়ার সার্বিসের সহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ ও ভোলা পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মিডায়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১০

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১১

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১২

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১৩

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৪

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৬

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৭

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৮

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৯

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST