admin
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিলা আওয়ামীলীগ নেএী পালানোর সময় বিমানবন্দরে আটক

নিউজ ডেক্সঃ নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি। পরে নবাবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিতের ভিত্তিতে শিরীন চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। পরে তাদের আটক করা হয়। ওসি আরও জানান, বুধবার সন্ধ্যায় পর ইমিগ্রেশন পুলিশ আটকদের নবাবগঞ্জ থানায় সোপর্দ করেছে। তারা নবাবগঞ্জ থানা হেফাজতে রয়েছেন। উৎস: যুগান্তর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST