
মাহমুদপুর প্রতিনিধি:
মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাত্র সন্তান তাহমিদ আলম তালুকদার শ্রেষ্ঠ অকাল প্রয়াত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। একমাত্র সন্তানকে হারানোর এই মর্মান্তিক ও আকস্মিক ঘটনায় পরিবার এবং স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এসময় মেলান্দহ – মাদারগঞ্জ আসনের সংসদ মোস্তাফিজুর রহমান বাবুল এক শোক বার্তায় বলেন, শ্রেষ্ঠর এই অকাল প্রস্থান একটি পরিবারের সমস্ত হাসি, আনন্দ ও স্বপ্নকে মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছে। যে সন্তানকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন এবং যে ছিল পরিবারের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ, আজ সেই সন্তান না ফেরার দেশে চলে যাওয়ায় সৃষ্ট শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। উল্লেখ্য মৃত্যুর আগের দিনও মাননীয় সংসদ সদস্য সিএমএইচে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রুনু তালুকদারের একমাএ ছেলে শ্রেষ্ঠ তালুকদারকে দেখে আসেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মন্জু বলেন, শোক প্রকাশের কোন ভাষা নেই শুধু এটুকুই বলবো মহান আল্লাহ তায়ালা যেনো শ্রেষ্ঠকে বেহেশতে নসীব করেন ও রুনু তালুকদারের পরিবারকে ধৈর্য ধারন করার শক্তি দান করেন এই দোয়া করছি।
শোকসন্তপ্ত পিতা নূরে আলম রুনু তালুকদার ও তাঁর পরিবারের এই অসহনীয় কষ্টের সময়ে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। প্রিয়জন হারানোর এই বেদনা কোনো সান্ত্বনাতেই কমানো সম্ভব নয়, তবুও মহান আল্লাহর ওপর ভরসা রেখে এই কঠিন সময় মোকাবিলা করার অনুরোধ জানানো হয়েছে।
পরে এলাকার মাহমুদপুরবাসীদের মুখে একটাই কথা শুনা যায় আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন প্রয়াত শ্রেষ্ঠর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর কবরকে নূরে পূর্ণ করেন। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারকে এই সীমাহীন শোক সহ্য করার মতো অসীম ধৈর্য, শক্তি ও ঈমান দান করার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST