মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ , সুশাসন, স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত সমন্বয় সভা ময়মনসিংহ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
সভায় ময়মনসিংহ-৪ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহের মুক্তাগাছা আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আসন থেকে নির্বাচিত লুৎফুল্লাহহেল মাজেদ বাবু ,গফরগাঁও আসন থেকে নির্বাচিত আখতারুজ্জামান বাচ্চু এমপি,ময়মনসিংহের ফুলবাড়ীয়া আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কামরুল হাসান এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।নান্দনিকভাবে সাবলীল ভাষায় উপস্থাপনায় ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান। স্থানীয় সরকার বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ- পরিচালক উম্মে হাবিবা।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST