নিউজ এডিটর
২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

লাকী আক্তার,ব্যুরো প্রধান সিলেটঃ ​সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চকলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০:০৫ ঘটিকায় এসএমপি ডিবি পুলিশের একটি দল জালালাবাদ থানাধীন বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় শিবের বাজার দিক থেকে সিলেট শহরের দিকে আসা একটি টয়োটা কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-ম ৫১-৭৩২৯) থামার সংকেত দেয়া হয়। ​গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে আনুমানিক ২০,৩০,৭৬০/- (বিশ লক্ষ ত্রিশ হাজার সাতশত ষাট) টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় চকলেট উদ্ধার করা হয়। ​ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটির চালক মোঃ ফারুক মিয়াকে (৪৬) গ্রেফতার করা হয়। আটক ফারুক মিয়া নরসিংদী জেলার পলাশ থানার গড়পারা এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।​উদ্ধারকৃত চকলেট এবং চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নিয়ে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। ​এ ঘটনায় জালালাবাদ থানায় দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৭/১৬০, তারিখ-২৬/০৮/২০২৬খ্রি.)। আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে। ​সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পণ্যের চোরাচালান রোধে এসএমপি ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ​
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST