রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় সুমনের কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়েটি কোল থেকে ছিটকে পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে সওদা করতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতের প্রচণ্ডতায় সুমনের মৃত্যু হলেও তার কোলে থাকা শিশু সাফিয়া প্রাণে বেঁচে গেছে। পরিবারের সদস্যরা জানান, কোল থেকে ছিটকে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারের শোকের মাঝে শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১১

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১২

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৬

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

১৭

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

১৮

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

১৯

সিলেটের তরুণ ফ্রিল্যান্সার রায়হান হোসেন মুরাদ স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এ ভুষিত হলেন

২০

Design & Developed by BD IT HOST