সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলতলায় বিএমএসএস’র বিশাল মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১১ মে ২০২৩, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলতলায় বিএমএসএস’র বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে খুলনার ফুলতলায় বিএমএসএস’র উদ্যোগে স্মরণকালের বৃহৎ মানববন্ধন হয়েছে।
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১০ মে বুধবার বিকাল ৪ টায় খুলনার ফুলতলায় স্বাধীনতা চত্ত্বরে প্রায় ২ শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র উদ্যোগে উক্ত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলার ঘটনা বেড়ে গেছে।
এর মধ্যে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর রহমান জাহিদ ও খুলনার পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ, আব্দুল মজিদ সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডা: মামুন কর্তৃক দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা এবং খুলনায় বিউটি পার্লারের মালিক কর্তৃক বিএমএসএস নেতা মুশফিক ও দেশ টিভির সাংবাদিক অসীম সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, চট্টগ্রামে দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিকের উপর হামলা, সাতক্ষীরায় সাংবাদিক শাহিন, ফরহাদ সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার সহ সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলা মিথ্যা-হয়রানীমূলক মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নেতা এএম রেজোয়ান রাজার সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, মহাসচিব মো: সুমন সরদার,সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)মো: শামীম খান।

আরো উপস্থিত ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো: রফিকুল ইসলাম,মিল্টন শেখ,তরিকুল ইসলাম টলার,রবিউল ইসলাম, মো: আমিনুর রহমান সেলিম হোসেন,মামুন মোল্লা, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন মোড়ল, সেক্রেটারি শেখ আসলাম হোসেন প্রমূখ।
এছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, মুজিবর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ,নূর নবী সামদানী,মুশফিক প্রমূখ

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা সভাপতি সোহেল রানা বাবু, যশোর জেলা সভাপতি নাসিম রেজা,সহ-সভাপতি আমের আলী,সেক্রেটারি শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ঝিনাইদহের শফিকুল ইসলাম আকাশ,মামুন হাচান, অভয়নগর উপজেলা কমিটির উপদেষ্টা হাদিউজ্জামান মল্লিক, মুন্সী আবদুল মাজেদ, সেক্রেটারি ফিরোজ খান, ফুলতলা উপজেলা বিএমএসএস নেতা তোফাজ্জল প্রমূখ।
উক্ত মানববন্ধনে খুলনা বিভাগের ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলন, যশোর, নড়াইল জেলা থেকে আগত প্রায় ২ শত সাংবাদিক অংশগ্রহণ করে । এসময় সাংবাদিকদের প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে ফুলতলার স্বাধীনতা চত্বর।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন সুনামগঞ্জে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ও রাজশাহীর সাংবাদিক সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সকল আসামীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এছাড়া বিএমএসএস-এর কেন্দ্রীয় সহকারী সম্পাদক মানসুর রহমান জাহিদ, পাইকগাছা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ ও আব্দুল মজিদ সহ সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং খুলনার সাংবাদিক মুশফিকুর ও অসীম সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা। অন্যথায় কঠিন কর্মসূচীর ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
খুলনা বিভাগের ইতিহাসে এটা ছিলো সাংবাদিকদের সর্ববৃহৎ মানববন্ধন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১১

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১২

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৩

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৪

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৫

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৬

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৭

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৮

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৯

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

২০

Design & Developed by BD IT HOST