নিউজ এডিটর
১০ জুন ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। বুধবার (১০ জুন ২০২৬) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত “সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার”-এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় কড়িয়া বিওপি ও ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। কড়িয়া বিওপি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রটি আগস্ট ২০২৪ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ৩টি ব্যাচে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং বর্তমানে ৪র্থ ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। অন্যদিকে, ভূটিয়াপাড়া বিওপির আওতাধীন ধলাহার ইউনিয়ন পরিষদে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটি ১৮ আগস্ট ২০২৪ থেকে কার্যক্রম চালিয়ে আসছে। সেখানে ইতোমধ্যে ৪টি ব্যাচে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে ৫ম ব্যাচে ৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলছে এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, জয়পুরহাটের জেলা প্রশাসক, পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST