সুপার কমপিটিশনে মাদরাসা ছাত্রদের ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের কুরআন উপহার প্রদান - দৈনিক অভিযোগ বার্তা    
রাজশাহী অফিস
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপার কমপিটিশনে মাদরাসা ছাত্রদের ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের কুরআন উপহার প্রদান

রাজশাহী প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানে রাজশাহীতে হাফেজিয়া মাদরাসার ছাত্রদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী উপহার প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সপুরা উপশহর এলাকায় হাউজিং হাফেজিয়া মাদরাসায় সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত ‘সুপার কমপিটিশন, অ্যাওয়ার্ড এন্ড গিফটিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচিতে এসব উপহার প্রদান করা হয়।

কর্মসূচিতে ছাত্রদের নিয়ে ক্বিরাত, ইসলামী সংগীত (হামদ ও নাত) এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসাটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

এ সময় মাদরাসাটির পরিচালক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, শিক্ষক হাফেজ মো. ইউনুস আলী, স্কুলশিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও শাহেদ আলী এবং বিএলভি সদস্য শাহ সোহানুর রহমান ও মো. সেলিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এদিন ইফতারের পূর্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে সকল শহীদসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিশ্বশান্তিও কামনা করা হয় মোনাজাতে। সবশেষে সংগঠনটির সদস্যরা মাদরাসার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে বিএলভির সদস্য তাসকিন আহমেদ বেলাল, আতিকুর রহমান শুভ, ইকবাল মাহমুদ, তানজিদ হাসান, আবু সাঈদ, সোহান আহমেদ. মাসুদ পারভেজ, শাহ জামাল, মো. ইবরাহিম, মেহেদি হাসান ও হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামীতেও শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১০

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১১

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১২

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৩

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৪

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৫

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৬

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৭

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৮

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৯

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

২০

Design & Developed by BD IT HOST