admin
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহর আক্রমণ মোসাদ সদর দপ্তরে

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। লেবাননের বিভিন্ন টার্গেটে কয়েক দিন থেকে লাগাতার হামলা করছে ইসরায়েল। এতে হতাহত মানুষের সারি দীর্ঘ হওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতদের সংখ্যা হু হু করে বাড়ছে। এ প্রেক্ষিতে গতকাল হিজবুল্লাহ দাবি করেছে, তারা তেল আবিবের কাছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘটনাকে ব্যাপক প্রশংসা করেছে। খবর আল জাজিরা, বিবিসি। ইসরায়েলের সামরিক বাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করেছে। শুধু গতকালই ইসরায়েলের হামলায় লেবাননে ৫১ জন নিহত এবং ২২০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে দুদিনে লেবাননে ইসরায়েলের হামলায় সাড়ে ৫শর বেশি লোক নিহত হয়েছেন। ১৯৯০ সালে দেশটিতে গৃহযুদ্ধ অবসানের পর গত সোমবার সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি দেখেছে দেশটি। এদিকে গতকাল পর্যন্ত লেবাননে প্রায় ৯০ হাজার মানুষ এ যুদ্ধ পরিস্থিতিতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে।মোসাদের সদর দপ্তরে হিজবুল্লার হামলা নিয়ে তেমন তথ্য প্রকাশ করা হয়নি। এ সম্পর্কে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করছে। কিন্তু সেটি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল। ওই এলাকায় মোসাদের সদর দপ্তর নেই। হিজবুল্লাহকে নানাভাবে সমর্থন দিয়ে থাকে ইরান। মোসাদের সদর দপ্তরে রকেট হামলার ঘটনাকে হিজবুল্লার বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের ভাষণে বলেন, ইরান মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চায় না, এ ধরনের সংঘর্ষে কোনো পক্ষ বিজয়ী হবে না। অন্যদিকে তেল আবিবে রকেট হামলার ঘটনায় ‘গভীর নজর’ রাখছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরায়েলের সামরিক এবং রাজনৈতিক সমর্থক কিন্তু সর্বাত্মক যুদ্ধ এড়াতে কূটনীতিক প্রচেষ্টাকে এগিয়ে রাখতে চায়। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রসঙ্গে ব্লিংকেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, এটি এখনো ইসরায়েলের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। তবে গাজায় যা ঘটছে তা বন্ধ করার এবং জিম্মিদের মুক্ত করার এটিই সেরা সময়। উল্লেখ্য, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৯৬ হাজারের বেশি মানুষ। হতাহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST