১১৭ বছর ধরে নবাব পরিবারের বন্ধকী হীরা দরিয়া-এ-নূরের বাক্স খুলতে যাচ্ছে সরকার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ মে ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১৭ বছর ধরে নবাব পরিবারের বন্ধকী হীরা দরিয়া-এ-নূরের বাক্স খুলতে যাচ্ছে সরকার

অভিযোগ বার্তা ডেস্কঃ

দীর্ঘ ১১৭ বছর ধরে সরকারি ভল্টে সংরক্ষিত ঢাকার নবাব সলিমুল্লাহ পরিবারের ঐতিহাসিক হীরকখণ্ড ‘দরিয়া-এ-নূর’–এর বাক্স এবার খুলতে যাচ্ছে সরকার। ব্রিটিশ আমলে আর্থিক সংকটে পড়ে এই মূল্যবান হীরা ও অলঙ্কারাদি তৎকালীন সরকারের কাছে বন্ধক রেখেছিল নবাব পরিবার। সেই সময় নেওয়া ঋণের দায় শোধ করতে না পারায় রত্নগুলো রাষ্ট্রীয় মালিকানায় চলে যায়। বহু দশক ধরে সংরক্ষিত এই ঐতিহাসিক রত্নাদির বর্তমান অবস্থা সরেজমিনে যাচাই করতে সম্প্রতি গঠিত হয়েছে উচ্চপর্যায়ের একটি সরকারি কমিটি।

জানা যায়, ১৯০৮ সালের ৬ আগস্ট ব্রিটিশ শাসনামলে পূর্ববঙ্গ ও আসাম সরকারের পক্ষে ঢাকা বিভাগের কমিশনার ও নবাব সলিমুল্লাহ বাহাদুর সিএসআই-এর মধ্যে একটি বন্ধকী চুক্তি স্বাক্ষরিত হয়। ঐ চুক্তির আওতায় নবাব পরিবার ‘দরিয়া-এ-নূর’ হীরকখণ্ডসহ বিভিন্ন মূল্যবান অলঙ্কার অস্থাবর সম্পত্তি হিসেবে সরকারের হেফাজতে দেয়। চুক্তির ভিত্তিতে তারা সরকারের কাছ থেকে ৩ শতাংশ সুদে ১৪ লক্ষ রুপি ঋণ গ্রহণ করে, যা ৩০ বছরের মধ্যে পরিশোধের শর্তে নেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারায় অলঙ্কারগুলো সরকারি মালিকানায় চলে যায় এবং তা কোর্ট অব ওয়ার্ডসের অন্তর্ভুক্ত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এসব রত্ন ভূমি সংস্কার বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর সোনালী ব্যাংকের একটি সুরক্ষিত ভল্টে সংরক্ষিত রয়েছে।

সরকারি নথিপত্র ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এই রত্নগুলো যেখানে সংরক্ষিত, সেই ভল্ট কখনোই খোলা হয়নি। একাধিকবার কমিটি গঠিত হলেও, কেউ এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেননি। অবশেষে চলতি সময়ে সরকার এ বিষয়ে উদ্যোগী হয়ে একটি নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, যার সভাপতিত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

কমিটিতে আরও রয়েছেন মূখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি, স্বরাষ্ট্র, ভূমি, আইন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবগণ, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, একজন রত্ন বিশেষজ্ঞ এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)।

কমিটি সংশ্লিষ্ট ভল্ট খুলে অলঙ্কারাদির প্রকৃত অবস্থা যাচাই করে বিস্তারিত বিবরণ প্রস্তুত করবে। এরপর আইনগত পরামর্শের ভিত্তিতে রত্নগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১০

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১১

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১২

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৪

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৬

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৮

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৯

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

২০

Design & Developed by BD IT HOST