অনলাইন জুয়া এবং মাদক মুক্ত সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ - কোটচাঁদপুরে শিমুল খাঁন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়া এবং মাদক মুক্ত সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ – কোটচাঁদপুরে শিমুল খাঁন

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

জাতীয়তাবাদীদল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে এম আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, ডিজিটাল মাদক মোবাইল গেম ও অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসতে হবে। ওখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ খেলাধুলা। খেলাধুলার কোন বিকল্প নেই।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায়িক সম্প্রীতির। যেখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ থাকবে না।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটা দেশ গড়বো যেখানে সকল মানুষ ধর্ম বর্ণ ‌নির্বিশেষে ‌শান্তিতে বসবাস করতে পারবে, কোটচাঁদপুরে মরহুম পৌর চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরুমিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

(৪ অক্টোবর) শনিবার বিকেলে সাহস সেবা সংস্থার আয়োজনে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, ঝিনাইদহ ৩ আসনের ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী আমি ? আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তারা সবাই যোগ্য। আমাকে বাদে দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো ইনশাল্লাহ।

উক্ত খেলাই সভাপতিত্ব করেন পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও সাহস সেবা সংস্থার সভাপতি খোন্দকার শরাফত হোসেন।খেলার প্রধান পৃষ্ঠপোষক কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল রাজ্জাক, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সবুর খান,
সরকারি কে এম এইচ কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আমানুল্লাহ্য।

কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, পৌঁছে বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান সদস্য সচিব মাহফুজ আলম মামুন প্রমুখ।

খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহস সেবা সংস্থার সাধারণ সম্পাদক রুস্তম আলী।খেলার সঞ্চালনায় ছিলেন খোন্দকার আব্দুল্লাহ বাশার, নূরুল ইসলাম বাবু ও মনির মুন্না।

খেলায় মুখোমুখি লড়াই করেন কোটচাঁদপুর ফুটবল একাদশ বনাম যশোর ফুটবল একাদশ। ২-০ গোলে বিজয়ী কোটচাঁদপুর ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৪০ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
খেলা শেষ সন্ধ্যায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক সারীতে কানায় কানায় পূর্ণ ছিল খেলার মাঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১০

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১১

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১২

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৩

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৪

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৫

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৬

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৭

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৮

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৯

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST