নিউজ এডিটর
৬ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ ঝিনাইদহের কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রায় ১১ মাস দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন মোঃ সোহেল রানা। সোমবার তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন। মোঃ সোহেল রানা ২৫ সালের ২৯ অক্টোবর কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত ভূমি সেবা কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ছিলেন। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও তিনি ভূমিকা রাখেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তার কর্মতৎপরতা দৃশ্যমান ছিল। একই সঙ্গে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা তাকে সেবাপ্রত্যাশীদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। কর্মকর্তার হঠাৎ বদলির আদেশ আসায় কোটচাঁদপুরে তার দায়িত্ব পালনের অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর সোমবার তিনি খুলনার ডুমুরিয়ায় পরবর্তী কর্মস্থলে যোগদান করেন। তার বদলির খবরে কোটচাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একদিকে যেমন নতুন কর্মস্থলের জন্য শুভকামনা, অন্যদিকে তেমনি একজন কর্মঠ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তাকে হারানোর আক্ষেপ দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, কোটচাঁদপুরে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন কর্মস্থল ডুমুরিয়ায় মোঃ সোহেল রানা জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিদায়বেলায় কোটচাঁদপুরবাসীর পক্ষ থেকে তার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও নতুন কর্মস্থলের সফলতার প্রত্যাশা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

২

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৩

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

৪

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৫

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৬

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৭

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৮

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৯

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১০

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২০

Design & Developed by BD IT HOST