নিউজ এডিটর
৯ নভেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:​জামালপুরের মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। মসজিদ উদ্বোধনের আড়ালে এমন বৈঠকের খবরে ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আকন্দ ও তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী শুকরিয়া আকন্দের যৌথ বাসভবনে এ নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন বলে জানা যায়।​আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কর্মসূচি পালনের বিষয়টি চাউর হতেই চরম বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা প্রশ্ন তুলেছেন—স্বৈরাচারী শাসনের সুবিধাভোগী ও সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বিএনপির নির্বাচনী বৈঠকের রাজনৈতিক ও সাংগঠনিক ব্যাখ্যা কী?​নেতাকর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানান, দলের নীতি-আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা জলাঞ্জলি দিয়ে এমন আঁতাতের রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা ও কেন্দ্রীয় ঊর্ধ্বতন নেতৃত্বের আশু হস্তক্ষেপ দাবি করেছেন। সুএে আরও জানা যায় বিগত আওয়ামী সরকারের স্হানীয় সাবেক এমপি মির্জা আজম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহর ঘনিষ্ঠ ছিলেন শুকরিয়া আকন্দ, তিনি ঐ সময়ে আর্থিক ভাবে আওয়ামী লীগের উপজেলার সকল পোগ্রামে সহযোগিতা করতেন বলে অভিযোগ আছে।​ঘটনার বিষয়ে জানতে ৩নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

১

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

২

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৩

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৪

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৫

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৬

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৭

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৮

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৯

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১০

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১১

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১২

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৩

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৪

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৫

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৬

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৭

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৮

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৯

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

২০

Design & Developed by BD IT HOST