নিউজ এডিটর
৭ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদলত চত্বরে ছাএলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারধর ও ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মীমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মীমকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পরে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের কাছ থেকে মীমকে ছিনিয়ে নিয়ে মারধর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ছাত্র–জনতা। সন্ধ্যায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে মীমকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়। মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকার যুবদল নেতা গোলাম রফি অপুর ছেলে মনিরুল ইসলাম মীমকে মঙ্গলবার রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। মীমকে আদালতে ওঠানো হয়েছে এমন খবর শুনে আজ বিকেল থেকে আদালত এলাকায় জড়ো হতে শুরু করে ছাত্র–জনতা। পরিস্থিতি সামাল দিতে তিনটি পিকআপ ভ্যানে করে পর্যাপ্ত পুলিশ আসে ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের বোঝানো হলেও তারা পিছু হটেনি। সন্ধ্যার পর পর্যাপ্ত পুলিশ প্রহরায় হেলমেট ও জ্যাকেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় মীমকে। এ সময় কয়েক শ’ ছাত্র–জনতা পুলিশের সামনে মীমকে ডিম ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে কিল–ঘুষি মারতে শুরু করে। প্রিজন ভ্যানে তুলতে ব্যর্থ হয়ে ফের আদালতের হাজতখানায় নেওয়া হয় মীমকে। এরপর খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ছাত্রলীগের এই নেতাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক বলেন,গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও মারধর করে মীমসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যে কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে ডিম ছোড়ে এবং পিটুনি দেয়।’ মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, আসামি মনিরুল ইসলাম মীমকে সেনাবাহিনীর সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১০

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১১

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১২

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৩

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৫

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৬

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৭

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৮

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৯

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST