মো গোলাম কিবরিয়া,নড়াইল জেলা:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নড়াইলে ১ জন নিহত অন্তত ৫জন আহত হয়েছে। মঙ্গলবার( সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম মিরচাঁদ সরদার(৩০), মিরচাঁদ মাটিয়াডাঙ্গার মৃত লোকমান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাটিয়াডাঙ্গা গ্রামের ওমর মুন্সি, আজমল মুন্সি পক্ষ্য ও হিরাঙ্গির মোল্যা, শহিদুল মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে গতকাল সোমবার রাতে চোর সন্দেহে তুহিন নামে মোল্যা পক্ষের এক জনকে মুন্সি পক্ষের লোকজন আটক করে। এ নিয়ে বিবাদমান দুই পক্ষের বিরোধ তুঙ্গে ওঠে। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৬জন আহত হয়। তাদের উদ্ধার করে স্বজনরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে গুরুত্বর আহত মিরচাঁদ সরদার, আজগর সরদার, সালাম মুন্সিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক উচ্চতর চিকিৎসার জন্য রেফার করেন। এ অবস্থায় তাদের ঢাকা নেয়ার পথে মুন্সি পক্ষের মিরচাঁদ সরদার বেলা সাড়ে ১১টার দিকে মারা যায়। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাদের আর্তনাদ আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।তার এ হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন। এ ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে দুই পক্ষের বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশকে কোনে ভ’মিকাই নিতে দেখা যায়নি বলে অভিযোগে রয়েছে। তবে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্র্রনে থাকার দাবি করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST