অভিযোগ বার্তা ডেস্কঃ
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তিনি ১১ নম্বর আসামি।
এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
একই মামলায় এর আগে ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST