কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১২ লক্ষাধিক মাদকসহ আটক-৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ অক্টোবর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১২ লক্ষাধিক মাদকসহ আটক-৩

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদক ও নকল বিড়ি উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ৩ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় আজ শুক্রবার ভোররাত ৩.৩০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিগঞ্জ নামক স্থানে নায়েক মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার হানিফ দফাদারের ছেলে রাজু আহমেদ (২৭) ও মৃত. ফরমান মন্ডলের ছেলে জালাল মন্ডল (৫০) এবং একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিজাম আলীর ছেলে সুখচান আলী (৩৩) কে ভারতীয় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ টাকা সহ আটক করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার দুপুর ২.৩০ টায় ভেড়ামারা বারমাইল হাইওয়ে সড়কে একই ব্যাটালিয়নের পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৯ হাজার ৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্যের সিজার মূল্য ১২ লক্ষ ৩২ হাজার ২৯০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

মাদকসহ আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া চোরাচালানী পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST