
নিজস্ব প্রতিবেদক:গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এই হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে। এরপর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে জড়ো করা হয় এবং আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়ার দাবিতে দলবদ্ধ হয়ে থানার দিকে অগ্রসর হয় বিক্ষুব্ধ জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও ছড়া বুলেট নিক্ষেপ করে।একপর্যায়ে পুলিশের বাধা ভেঙে নেতাকর্মীরা থানায় প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান এবং আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত থেমে থেমে উত্তেজনা ও হামলা চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST