নিউজ এডিটর
২১ নভেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃকুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপক ও পুলিশ।ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার-চেঁচামেচি শুরু করি। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাইরে থেকে বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।’ব্যাংকটির ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, নাইট গার্ড ভেতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বাইরে থেকে কলাপাতা দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করছিল। জানালার ফাঁক দিয়ে ভেতরে ফেলে। টের পেয়ে নৈশপ্রহরী আগুন নিভিয়ে ফেলেছে। কোনো ক্ষতি হয়নি। পেট্রলসহ একটা বোতল পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST