নিউজ এডিটর
২৮ অগাস্ট ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে চোরাই মটরসাইকেল সহ আটক ১জন

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহকোটচাঁদপুরে ২টি চোরাই মোটরসাইকেলসহ মহিনুর বিশ্বাস (খোকন) (৪২) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে সলেমানপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।সূত্র জানান, কোটচাঁদপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছিল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৌরসভাধীন সলেমানপুর গ্রামে মহিনুর বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানকালে ওই বাড়ির উঠান থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ইয়ামাহা কোম্পানির জলপাই রঙের পুরনো এমটি-১৫ ও সুজুকি কোম্পানির নীল রঙের পুরনো জিক্সার মোটরসাইকেল। যার রেজিস্ট্রেশন নম্বর ঝিনাইদহ-১২-০৭২১।এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিতুর রহমান বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় মামলা করেন। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।পুলিশ জানায়, মামলার প্রধান আসামি মহিনুর বিশ্বাসকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। খোকন কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “মামলায় ২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন আটক আছেন, অন্যজন পলাতক রয়েছে। এ সময় ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

২

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৩

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৪

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৬

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৯

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১০

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১১

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৩

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৪

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৫

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৬

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৭

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৮

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৯

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২০

Design & Developed by BD IT HOST