নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ প্রতিনিধিঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সালকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক ফয়সাল কোটচাঁদপুর উপজেলার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং মুকুল শেখের ছেলে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।এসময় পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। এদিকে, পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

২

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৩

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৪

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৬

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৯

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১০

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১১

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৩

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৪

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৫

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৬

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৭

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৮

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৯

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২০

Design & Developed by BD IT HOST