কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকাসহ জাহিদুল ইসলাম নামে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল ইসলাম ওই এলাকার চা দোকানি এবং তিনি মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহিদুল ইসলামের শরীর ও তার চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, কলেজ বাসস্ট্যান্ড এলাকায় নিজের চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম ইয়াবা বিক্রি করে আসছিলেন।
কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST