গোপালগঞ্জের দুই আসনের সংসদ প্রার্থীদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের দুই আসনের সংসদ প্রার্থীদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার মধ্যে দিয়ে কর্মসূচি পালন করেছেন জেলা জামায়াতের নেতাকর্মীরা।

এরমধ্যে দলটি তাদের আগাম নির্বাচনী বার্তা দিয়েছে। এসময় গোপালগঞ্জের দুটি আসনে সম্ভাব্য প্রার্থীদেরও পরিচয়ও করিয়ে দেওয়া হয়।

সোমবার বিকালে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন, জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনে জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার।

শোভাযাত্রাকে আগাম নির্বাচনী প্রচারণার বার্তা দাবি করে সেখানে গোপালগঞ্জ-১ আসনের অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক রেজাউল করিম ও সেক্রেটারি আল মাসুদ খান।

এ সময় জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন, গোপালগঞ্জসহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামী শরিক হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গোপালগঞ্জে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে করিনি। আমরা নিজেদের কর্মী সমর্থক নিয়ে নিজেরা নিজেরা কর্মসূচি পালন করে আসছি। আজকে আমরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জের দুটি আসনের সম্ভাব্য প্রার্থীর ঘোষণা দিয়েছি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১০

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১১

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

১২

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১৩

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১৪

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১৫

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৬

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৭

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৯

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

২০

Design & Developed by BD IT HOST